Home » গাংনীতে কাল এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা

গাংনীতে কাল এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কাল সোমবার (২৭ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

 

কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ড. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় নেতারা চুয়াডাঙ্গা থেকে গাংনীতে পৌঁছাবেন। এরপর গাংনী বাজার থেকে হাসপাতাল মোড় হয়ে পুনরায় গাংনী বাজার পর্যন্ত পদযাত্রা করবেন। পদযাত্রা শেষে গাংনী বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির গাংনী উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হবে। পরে কেন্দ্রীয় নেতারা মেহেরপুর সদর উপজেলায়ও একটি গুরুত্বপূর্ণ সফরে অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন