Home » গাংনী সীমান্তে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী সীমান্তে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
17 ভিউজ

গাংনী সীমান্তে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

 

মেহেরপুরের গাংনীর তিনটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭। এ সময় ২৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে ৪৭ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা পাকা সড়কের মোল্লাপাড়া এলাকায় টহল দল অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার লালন হোসেন (৪০)কে ২৬ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ৮০০ টাকা।

এদিকে, শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, তিনটি অভিযানে মোট ৯ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন