Home » ঠাকুরগাঁও হরিপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও হরিপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
516 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও সোভা আক্তার (৪) নামে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৬ নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানাযায়, রবিবার (৮-মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাই বোন বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। সকাল অনুমানিক সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। পরে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম

হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন