Home » বামন্দীতে ৩৫ পিস ইয়াবাসহ আটক যুবক

বামন্দীতে ৩৫ পিস ইয়াবাসহ আটক যুবক

কর্তৃক xVS2UqarHx07
161 ভিউজ

 

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ আবু সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্প।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বামন্দী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু সাঈদ (৩৫) বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের সুলতান হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম-এর নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আবু সাঈদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন