Home » মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

কর্তৃক xVS2UqarHx07
157 ভিউজ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামে নাছিম রেজা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিম রেজা একই গ্রামের তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাছিম নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার দাদি রজিফা খাতুন ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশী ও স্বজনরা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।” তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন