Home » মেহেরপুরের তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা।

মেহেরপুরের তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা।

কর্তৃক ajkermeherpur
30 ভিউজ

মেহেরপুরের তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বাজারে কারসাজি এবং বিভিন্ন অনিয়ম রোধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার কাথুলী রোড, কোমরপুর এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে কোমরপুর এলাকার মেসার্স হাশেম বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জে আর পাইপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হাউসকে পণ্যের উৎপাদনসংক্রান্ত তথ্য না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কাথুলী রোডের বটতলা এলাকার মা ট্রেডার্সকে লাইসেন্স নবায়ন ছাড়া অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতকরণ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রত্যয়ন অফিস, সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন