Home » মেহেরপুরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু: ১৬ কেন্দ্রে ৭,৮৭০ পরীক্ষার্থী

মেহেরপুরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু: ১৬ কেন্দ্রে ৭,৮৭০ পরীক্ষার্থী

কর্তৃক xVS2UqarHx07
19 ভিউজ

মেহেরপুর জেলায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। জেলায় ৩টি উপজেলার মোট ১৬টি কেন্দ্রে ৭ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ২০৬ জন, দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৭৬৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৩টি কেন্দ্রে ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এসএসসি পরীক্ষার কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো— মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৯৮৮ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫৩ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ৪৫৭ জন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৫৯ জন, বামুন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ৬৫৬ জন, বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৬৮ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮৪ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭২ জন, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৮ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে।

দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪৭২ জন এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

অপরদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ৩৭১ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৭৭ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ২৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন