Home » মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘A+ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’

মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘A+ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সফলতার সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখা।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে “A+ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬” আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা।

 

এখনই নিচের লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করেন?

 

http://ssc.shibir.info

০ মন্তব্য

You may also like

মতামত দিন