Home » মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-চোরাচালান ও অনলাইন জুয়া প্রতিরোধে জোর

মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-চোরাচালান ও অনলাইন জুয়া প্রতিরোধে জোর

কর্তৃক xVS2UqarHx07
33 ভিউজ

মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

আলোচনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক, চোরাচালান, অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন