Home » মেহেরপুরে তামাকের জমিতে দুর্বৃত্তদের হামলা

মেহেরপুরে তামাকের জমিতে দুর্বৃত্তদের হামলা

কর্তৃক xVS2UqarHx07
493 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা মাঠে ৪ শ কান্দিপড়া কলা গাছ কাটার রেশ কাটতে না কাটতেই এবার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মাঠে তামাকের জমিতে দুর্বৃত্তদের হামলা। প্রায় ৯ হাজার তামাকের চারা কেটে তসরুপ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতের কোনো এক সময় রাধাকান্তপুর গ্রামের মাঠে দুর্বৃত্তরা তামাকের চারা কেটে তসরুপ করেন। জানা গেছে রাধাকান্তপুর গ্রামের মাদার আলীর ছেলে হাফিজুর রহমান আর আর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের ৩ বিঘা জমির লীজ নিয়ে তামাকের চারা লাগিয়েছিলেন।

বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তের দল রাধাকান্তপুর গ্রামের মাঠ তামাকের জমিতে হামলা চালিয়ে প্রায় ৯ হাজার তামাকের চারা কেটে তসরুপ করে ফেলে রেখে গেছে। বৃহস্পতিবার সকালে হাফিজুর রহমান এ দৃস্য দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। খবর পেয়ে বুড়িপোতা ইউনিয়ন এর চেয়ারম্যান শাহজামান, ইউপি সদস্য ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্য এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির শাস্তির দাবি জানান। এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন