Home » মেহেরপুরে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

কর্তৃক xVS2UqarHx07
1059 ভিউজ

মেহেরপুরে গাংনীতে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী রয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান,সাহারবাটি গ্রামের রিয়াজুদ্দীন (৬৫),একই গ্রামের কাবিরুল ইসলাম (২৪),গোপালনগরের আশিক এলাহি (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা খাতুন (৩৮) করোনায় আক্রান্ত হয়েছে।

তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা সহ তাদের বাড়ির পার্শবর্তী ১০ টি লকডাউন করা হবে। এছাড়া আক্রান্ত ব্যাক্তিদের তাদের নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন থাকবেন।

সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, গতকাল বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে করোনায় পজেটিভ বলে নিশ্চিত করেন। উল্লেখ্য : মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫জন সুস্থ্য ও ১জন মৃত্যু বরণ করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন