Home » মেহেরপুরে বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরে বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
32 ভিউজ

 

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বড়বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, কৃষি বিপণন অধিদপ্তর মেহেরপুর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর এবং স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে অংশগ্রহণ করা হয়।

 

অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঙ) ধারায় তিনটি পৃথক মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন