Home » মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

কর্তৃক xVS2UqarHx07
122 ভিউজ

 

মেহেরপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আরিফুল ইসলাম নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মিজারুলের ছেলে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন