Home » মেহেরপুরে যুব দিবস মধ্যে ঋণের চেক বিতরণ

মেহেরপুরে যুব দিবস মধ্যে ঋণের চেক বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
386 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

যুব দিবস উপলক্ষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন প্রশিক্ষিত যুবকের মধ্যে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা চেক বিতরণ করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন