Home » মেহেরপুরে যোগ দিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিম

মেহেরপুরে যোগ দিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিম

কর্তৃক xVS2UqarHx07
128 ভিউজ

মেহেরপুরে বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন নাভিদ তাসনিম। তিনি পুলিশ সুপারের কার্যালয়, মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তার যোগদান উপলক্ষে মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এসময় নবাগত এই কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন