Home » মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত,

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত,

কর্তৃক xVS2UqarHx07
25 ভিউজ

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, আইনজীবীদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আযম খোকন। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম।

 

সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মারুফ হোসেন বিজন, সহসভাপতি রফিকুল ইসলাম, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টুটুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি তুহিন অরণ্যসহ সমিতির অন্যান্য সদস্য ও আইনজীবীরা।

 

সভায় সমিতির বর্তমান কার্যক্রমের অগ্রগতি, আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত আইনজীবীরা তাঁদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি আইনজীবীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভাপতির বক্তব্যে আসাদুল আযম খোকন বলেন, আইনজীবী সমিতি আইনজীবীদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আইনজীবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন এবং আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ সময় তিনি সমিতির সার্বিক উন্নয়নে আইনজীবীদের গঠনমূলক মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন এবং সমিতির কার্যক্রম আরও উন্নত ও সুসংহত করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন