Home » মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ৮৮টি স্প্রে মেশিন বিতরণ 

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ৮৮টি স্প্রে মেশিন বিতরণ 

কর্তৃক xVS2UqarHx07
37 ভিউজ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ৮৮টি স্প্রে মেশিন বিতরণ

 

মেহেরপুর সদর উপজেলার কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় ৮৮ জন প্রকৃত চাষীদের মাঝে কিটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান সহকারী  জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো: জাভেদ মাসুদ মিল্টন, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড এহান উদ্দিন মনা, জাসাস-এর সদস্য সচিব এ বাকা বিল্লাহ, সদর থানা যুবদলের সভাপতি লিয়াকত আলী প্রমুখ। কৃষকরা এই কৃষি যন্ত্রপাতি পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন