Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
417 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ,খালেক,মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, গাংনী পৌর সভার মেয়র,আহাম্মদ আলী,মেহেরপুর জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর প্রমূখ। সভায় মেহেরপুর জেলার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন