Home » মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
485 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে আলী হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে অভিযান চালানো হয়। গ্রেপ্তার আলি হোসেন কোলা গ্রামের আমির আলীর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে কোলা গ্রামে অভিযান চালান। এসময় আলী হোসেনকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন