Home » মেহেরপুর সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাকে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ

মেহেরপুর সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাকে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
605 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে হিজুলি গ্রামের মসজিদের জমি দেওয়াকে কেন্দ্র করে হিজুলী গ্রামের রবিউল, নেরাত সরদারের ছেলে ইদ্রিসের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে সেখানে সৃষ্ট গোলযোগ দেখে তাদের গোলযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।একপর্যায়ে ইদ্রিস, মুকুল, তারিখ, শাহাবুদ্দিন সহ তাদের লোকজন বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের উপর আক্রমণ চালায়। এতে তিনি আহত হন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন