বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মো. তাজউদ্দীন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের রুকনদের আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম ও জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার আমীরবৃন্দসহ সংগঠনের রুকনরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে রুকনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
