Home » মেহেরপুর-১ আসনে কুলবাড়ীয়ায় মসজিদ নির্মাণের উদ্বোধন করলেন এমপি তাজউদ্দীন খান

মেহেরপুর-১ আসনে কুলবাড়ীয়ায় মসজিদ নির্মাণের উদ্বোধন করলেন এমপি তাজউদ্দীন খান

কর্তৃক xVS2UqarHx07
32 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে আন্তর্জাতিক মানবিক সংস্থা WAMY-এর অর্থায়নে একটি মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ তাজউদ্দীন খান।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WAMY-এর মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর খালিদ সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়ন কামনা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন