Home » রাজনগরে যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজনগরে যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
11 ভিউজ

মেহেরপুরের রাজনগরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যবৃন্দ, অত্র মহল্লার শ্রদ্ধেয় মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা জানান, গত ২২ মে একঝাঁক উদ্যমী যুবককে নিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় এবং একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে রাজনগর যুব ও সমাজ কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্নেই প্রতিবছর নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার রাজনগর মল্লিকপাড়ার নতুন ও পুরাতন কবরস্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু একটি চারা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, শীতল ছায়া, পরিবেশের ভারসাম্য এবং একটি সবুজ বাংলাদেশের প্রতীক। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে এ উদ্যোগ কবুল হওয়ার পাশাপাশি সমাজ ও মানবতার কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক কামনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন