Home » স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এএসআই নিয়োগে মেহেরপুর জেলা পুলিশের প্রস্তুতি

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এএসআই নিয়োগে মেহেরপুর জেলা পুলিশের প্রস্তুতি

কর্তৃক xVS2UqarHx07
21 ভিউজ

মেহেরপুরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং সেশনের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার ও ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান উজ্জ্বল কুমার রায়।

এ সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অসদাচরণ বরদাশত করা হবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। কোনো ধরনের তদবির বা প্রভাবের সুযোগ নেই। যোগ্য ও মেধাবীরাই তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর।

০ মন্তব্য

You may also like

মতামত দিন