Home » গাংনী ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

গাংনী ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

গাংনী ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে তা প্রতিহত করেন।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।

স্থানীয়দের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন