Home » গাংনী উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্তেকাল করেছেন

গাংনী উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্তেকাল করেছেন

কর্তৃক xVS2UqarHx07
302 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ওষধ ব্যবসায়ি এবং সমাজ সেবক গােলাম মােস্তফা বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা,২ সন্তান,ভাই-বােনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গােলাম মােস্তফা গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত ওমেদ আলী বিশ্বাসের সেজাে ছেলে।

শনিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি সকালে নিজ বাসভবন গাংনী উপজেলা শহরের শিশিরপাড়ায় অসুস্থ্য হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ৭ ঘণ্টা পর মারা যান।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গােলাম মােস্তফার নিজ গ্রাম গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক গােরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার ছােট ভাই জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।

০ মন্তব্য

You may also like

মতামত দিন