Home » মেহেরপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিক পালন।

মেহেরপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিক পালন।

কর্তৃক xVS2UqarHx07
279 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

মেহেরপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । বুধবার ১ জানুয়ারি বিকেল ৪ টার দিকে মেহেরপুর বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে জাতীয় পার্টির কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কেতাব আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক রাখেশ শেখ রাজন, গাংনী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, গাংনী পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামারুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন