Home » গাংনীতে বাঘডাসার হামলায় ছাগল নিহত, পিটিয়ে মারা হলো বন্যপ্রাণী

গাংনীতে বাঘডাসার হামলায় ছাগল নিহত, পিটিয়ে মারা হলো বন্যপ্রাণী

কর্তৃক xVS2UqarHx07
334 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামে বাঘডাসার হামলায় একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বাঘডাসাটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝোড়পাড়া গ্রামের চতুর আলীর ছেলে চায়েন আলীর একটি ছাগলের উপর হঠাৎ করে বাঘডাসা আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই ছাগলটির মৃত্যু হয়।

সময় গ্রামবাসী ঘটনাটি দেখতে পেয়ে বাঘডাসাটিকে ধাওয়া করে আটক করে এবং পিটিয়ে হত্যা করে।

পরে নিহত ছাগল ও বাঘডাসাটিকে মাটি চাপা দিয়ে পুঁতে রাখা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন