Home » মেহেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

মেহেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কর্তৃক xVS2UqarHx07
427 ভিউজ

মেহেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৭ মে ২০২৬) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম আমঝুপি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয় আমঝুপি কুঠিপাড়া এলাকার মো. সুজন আলীর ছেলে মো. ইউসুফ আলী (২১) এবং আমঝুপি উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে মো. ফারহান লাবীবকে (১৯)।

এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত দুই আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন