Home » মেহেরপুরে মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযান, জরিমানা আদায়

মেহেরপুরে মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযান, জরিমানা আদায়

কর্তৃক xVS2UqarHx07
93 ভিউজ

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবায় অনিয়ম প্রতিরোধে মেহেরপুর বাস টার্মিনাল ও হোটেল বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট, চেকিং ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে পুলিশ, আনসার ও প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

 

পাশাপাশি যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, অতিরিক্ত যাত্রী বহন, ট্রাফিক আইন প্রতিপালন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

 

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন