Home » গাংনীতে মাদকবিরোধী অভিযানে ১ জনের সাজা, ১০০ টাকা জরিমানাও

গাংনীতে মাদকবিরোধী অভিযানে ১ জনের সাজা, ১০০ টাকা জরিমানাও

কর্তৃক xVS2UqarHx07
43 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় একজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আনসার সদস্যদের সমন্বয়ে গাংনী উপজেলার অলিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অলিনগর গ্রামের আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি সুলতান মাহমুদের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবুল কালাম আজাদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন