Home » গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক

গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক

কর্তৃক xVS2UqarHx07
46 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের কৃষক রজবের বাড়ির গেটে চিরকুট এবং হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা, এঘটনায় এলাকায় আতংক তৈরি হয়েছে।

বুধবার সকালে বোমা ও চিরকুটটি দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানভর্তি বালততিতে রাখে পুলিশ।

চিরকুটে লেখা আছে “দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ, পানি নামতে না দিলে বোমা মেড়ে মেরে ফেলব, দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শন”। যেটার অর্থ- দেয়াল দিচ্ছিস রাস্তার পাশ দিয়ে, পানিতে নামতে না দিলে বোমা মেরে খুন করবো, দল এখন ক্ষমতায়, বেঁচে থাকতে কথা শোন।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুল শিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লালকসটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দুর্বৃত্তরা। সেটি উদ্ধার করা হয়েছে।

এদিকে সম্প্রতি গাংনী উপজেলার পৃথক ৮টি স্থান থেকে প্রায় ২০টি বোমা ও হুমকি সংবলিত চিরকুটটি উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতংক তৈরি হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন