মেহেরপুরে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মেহেরপুর জেলা পুলিশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আইটিসিএলের আয়োজনে এ চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), মেহেরপুরসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা থেকে আগত কর্মকর্তারা এবং মেহেরপুর ট্রাফিক পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায়ের কার্যক্রম, POS মেশিনের ব্যবহার এবং Bangla QR-এর মাধ্যমে জরিমানা পরিশোধের পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
