Home » গাংনীতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ উদ্যোগে ৪০০ চারা গাছ রোপণ ও বিতরণ

গাংনীতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ উদ্যোগে ৪০০ চারা গাছ রোপণ ও বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

গাংনীতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ উদ্যোগে ৪০০ চারা গাছ রোপণ ও বিতরণ

 

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) গাংনী উপজেলা শাখার উদ্যোগে ৪০০টি চারা গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে বারোটায় সময় গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব হলরুমে স্কুলের প্রধান শিক্ষক মোছা. দিলরুপা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব মো. গনিউল আজম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সহ-সভাপতি মো. তানজিমুল ইসলাম, মেহেরপুর জেলা সভাপতি সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখের আলি, আমঝুপি শিশু কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ গাংনী উপজেলা শাখার সভাপতি মো. জামিল হোসেন ও জিএস মোছা. শামিমা খাতুন।

 

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, “আজকের একটি গাছ, আগামীর হাজারো প্রাণের নিঃশ্বাস। একটি চারা শুধু সবুজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশের অঙ্গীকার।” পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

 

পরে বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে বিভিন্ন প্রজাতির মোট ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন