Home » মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা কার্যালয় উদ্বোধন

মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা কার্যালয় উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
53 ভিউজ

মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা কার্যালয় উদ্বোধন

মেহেরপুরে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় সংগঠনটির নিজস্ব হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব জনাব গনীউল আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহান উদ্দীন মনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. আশিক রেজা।

এ সময় জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন