Home » মেহেরপুরে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির জেলা কমিটি গঠন

মেহেরপুরে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির জেলা কমিটি গঠন

কর্তৃক xVS2UqarHx07
29 ভিউজ

মেহেরপুরে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির জেলা কমিটি গঠন

 

মেহেরপুর : ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯-এর সহায়তায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে|

শনিবার (২ আগস্ট) খুলনা অরণ্য ইকো পার্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কবির নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করেন|

নবগঠিত কমিটিতে বাংলাদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনকে সভাপতি এবং ˆদনিক জনবাণী পত্রিকার মেহেরপুর প্রতিনিধি রাশেদ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে|

এ ছাড়া কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ˆদনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু| নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ˆদনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মো. সাইদ হোসেন, বাংলা এডিশন অনলাইন পত্রিকার মো. সেলিম রেজা, ˆদৈনিক ইত্তেফাকের মো. শামিম হোসেন, ˆদৈনিক এশিয়া বাণীর মো. মনিরুল ইসলাম, ˆদৈনিক বাংলাদেশ সমাচারের মো. রফিকুল ইসলাম এবং ˆদৈনিক সরজমিন বার্তার জন অমৃত মণ্ডল|

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের ¯^াধীনতা, অধিকার সংরক্ষণ এবং গণমাধ্যমের ¯^াধীন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি কাজ করবে| একই সঙ্গে জেলা পর্যায়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং পেশাগত সহযোগিতা জোরদারেও এ কমিটি ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|

০ মন্তব্য

You may also like

মতামত দিন