Home » মেহেরপুরে এনসিপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

মেহেরপুরে এনসিপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

মেহেরপুরে এনসিপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা এনসিপির উদ্যোগে “৩৬ জুলাই : রঙে রঙে স্বাধীনতার গল্প” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই আয়োজন করা হয়। শিশুদের মাঝে জুলাই চেতনার সংযোগ ঘটানো ও জুলাইকে তুলে ধরতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

দুইটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের জন্যে ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোমলমতি শিশুরা রং তুলির মেলবন্ধনে কাগজের ওপর ফুটিয়ে তোলে জুলাই গনঅভ্যুত্থান।

জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক হাসনাত জামান সৈকত, সদস্য (লেয়াজু) মাহাবুব ই তৌহিদ রবি, সদস্য মোঃ রফিকুজ্জামান, নুরুজ্জামান তাজল, জাতীয় ছাত্রশক্তির রিদওয়ানুল ইসলাম মুজাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন