Home » মেহেরপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেরপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
374 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মো. মুকিত (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুকিত শ্যামপুর এলাকার আরশেদের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মুকিতের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকিত দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলেও জানায় র‍্যাব।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর বদ্ধপরিকর বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন