Home » মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেপ্তার।

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেপ্তার।

কর্তৃক xVS2UqarHx07
36 ভিউজ

কোটিপতিদের গ্রাম হিসেবে পরিচিত মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কোমরপুর গ্রামে শামীমের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র ও স্থানীয় গ্রামবাসী এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।শামীম রেজার বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেরপুরে দুটি এবং ঢাকার সিআইডিতে আরও তিনটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টার তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের একাধিক অভিযোগে তদন্ত করছে বলে ঢাকা সিআইডির সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।

 

গ্রেপ্তারের বিষয় নিয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি প্রদীপ কুমার সানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমি একটি সাক্ষীর কারণে বর্তমানে মেহেরপুর জেলার বাইরে রয়েছি। তবে আমার টিম একজন এজেন্টকে গ্রেফতার করেছে এ কথা শুনেছি। কাকে কি কারনে কি কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এটা তদন্ত ও যাচাই-বাছাই শেষে আগামীকাল অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে আপনাকে সহ সকল গণমাধ্যম কর্মীকে জানিয়ে দেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন