Home » মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বিপ্লব ও সম্পাদক রমিক

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বিপ্লব ও সম্পাদক রমিক

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বিপ্লব ও সম্পাদক রমিক

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. সাজেদুর রহমান (বিপ্লব) সভাপতি এবং মো. জারজীস ইউসুফ রমিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলের এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিক এলাহী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিপন হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. লিজন আলীকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. মাকছুদুল হক।

 

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে নবগঠিত মেহেরপুর জেলা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এ আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

০ মন্তব্য

You may also like

মতামত দিন