Home » গাংনীতে দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান আসমা তারা অব্যাহতি

গাংনীতে দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান আসমা তারা অব্যাহতি

কর্তৃক xVS2UqarHx07
108 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রামের ভাতাভোগীদের কাছ থেকে ভাতার কার্ড করে দেওয়ার নামে ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

এ ছাড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ওয়ান পার্সেন্টের টাকাসহ ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা ভুয়া নামে লুটপাটের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

 

লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সীমাহীন দুর্নীতির কারণেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

 

তদন্তে আসমা তারার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্যানেল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র: দৈনিক মেহেরপুর প্রতিদিন

০ মন্তব্য

You may also like

মতামত দিন