Home » মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
40 ভিউজ

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

‎রোববার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার ও বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন ও খাদ্যপণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

‎অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ না করে এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুস সালাম হাওলাদারকে এ জরিমানা করা হয়।

‎এছাড়া লাইসেন্স নবায়ন না করা, কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে জোছনা বেকারি ও কনফেশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান।

‎অন্যদিকে লাইসেন্স ছাড়া লাইভ বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ উল্লেখ না করার অপরাধে আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আল আরাবি আজিজ।

‎অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি মো. রফিকুল আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‍্যাব-১২-এর একটি দল সার্বিক সহযোগিতা করেন।

‎অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং যথাযথ নিয়ম মেনে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

‎ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

০ মন্তব্য

You may also like

মতামত দিন