Home » ২০২৭-২০২৮ সেশনের মেহেরপুর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় শপথ নিলেন মাওলানা তাজউদ্দীন খান

২০২৭-২০২৮ সেশনের মেহেরপুর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় শপথ নিলেন মাওলানা তাজউদ্দীন খান

কর্তৃক xVS2UqarHx07
25 ভিউজ

২০২৭-২০২৮ সেশনের মেহেরপুর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় শপথ নিলেন মাওলানা তাজউদ্দীন খান

২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেছেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।

শুক্রবার (৬ নভেম্বর) মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।

এর আগে গত ৩১ অক্টোবর কেন্দ্রীয় নির্বাচন বিভাগের উদ্যোগে জেলার রুকনদের গোপন ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় জেলা আমীর নির্বাচিত হন মাওলানা তাজউদ্দীন খান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন