নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড ও জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার প্রতিবাদে মেহেরপুরে ছাত্রশিবিরের মোটরসাইকেল র্যালি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড এবং মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা।
শনিবার (১৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সাইদুর ইসলাম, সাবেক জেলা সভাপতি আবু সাঈদ, পৌর সভাপতি কামরুল ইসলাম নাহিদ, গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি শিশির ইসলাম, সদর পূর্ব সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং কলেজ সভাপতি সুলাইমান বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড এবং মেহেরপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।
