Home » মেহেরপুর এআরবি কলেজের সামনে ভ্যানের পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কা, আহত মা-ছেলেসহ ৪ জন

মেহেরপুর এআরবি কলেজের সামনে ভ্যানের পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কা, আহত মা-ছেলেসহ ৪ জন

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের যাত্রী মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার খোকসা গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শরিফা খাতুন (৪৫), তাঁর ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (২২), খালেকের স্ত্রী আয়েশা খাতুন এবং কুতুব আলীর স্ত্রী জবেদা খাতুন।

 

আহত ভ্যানচালক আব্দুর রহমান জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি বারাদি থেকে খোকসা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ইআরবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন আহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন