আমঝুপিতে মোবাইল চুরি, পরদিনই চাঁদাবাজির অভিযোগে যুবক আটক!
মেহেরপুরের আমঝুপি এলাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের পরদিনই শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আমঝুপির একটি মোবাইল সার্ভিসিং দোকানে ফোন সার্ভিস করাতে এসে কৌশলে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় ওই যুবক। পরে বিষয়টি নিয়ে ‘আজকের মেহেরপুর’ পেজে পোস্ট করা হলে জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৮ ঘণ্টা পর চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এর পরদিন মেহেরপুর শহরের ‘রাখি ইলেক্ট্রনিক্স’ শোরুমে ঢুকে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে উজ্জ্বলের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমঝুপিতে মোবাইল চুরি, পরদিনই চাঁদাবাজির অভিযোগে যুবক আটক!
পূর্ববর্তী পোস্ট
