Home » গাংনীতে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন রাখার দায়ে শিক্ষককে বহিষ্কার

গাংনীতে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন রাখার দায়ে শিক্ষককে বহিষ্কার

কর্তৃক xVS2UqarHx07
42 ভিউজ

 

গাংনীতে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন রাখার দায়ে শিক্ষককে বহিষ্কার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নিশিপুর স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে পকেটে স্মার্টফোন রাখার দায়ে এক পরিদর্শক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বামন্দী নিশিপুর স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

কেন্দ্রের সচিব সাজ্জাদুল আনাম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফ হোসেন (ইসলাম ধর্ম)।

পরিদর্শনের সময় তার পকেটে স্মার্টফোন থাকার বিষয়টি নজরে আসে। এ বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি মোবাইল ফোন সঙ্গে থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন