Home » “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই”: মেহেরপুরের পুলিশ সুপার

“মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই”: মেহেরপুরের পুলিশ সুপার

কর্তৃক xVS2UqarHx07
15 ভিউজ

মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন এবং শারীরিক ও মানসিক বিকাশে সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে।

তিনি আরও জানান, খেলাধুলার চর্চা বাড়াতে আগামীতে নিয়মিত ফুটবল, ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন