Home » মেহেরপুর আদালতের পিপি পুনঃনিয়োগ পেলেন সাইদুর রাজ্জাক

মেহেরপুর আদালতের পিপি পুনঃনিয়োগ পেলেন সাইদুর রাজ্জাক

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

মেহেরপুর আদালতের পিপি পুনঃনিয়োগ পেলেন সাইদুর রাজ্জাক

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)।

মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহকারী সচিব (পিপি-জিপি) মো. ফারুক হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন) মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত জহিরুল হামিদের ছেলে। তিনি ২০০৪ সালের ১৪ জুলাই আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এর আগে তিনি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে একই বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পুনঃনিয়োগের মাধ্যমে তিনি পুনরায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন