Home » মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
25 ভিউজ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ লাইন ড্রিল শেখ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন এবং বাকি বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি উপস্থিত সকলকে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং সিভিল স্টাফরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন